বিজ্ঞাপন

ভাইকে হত্যা করলে লাশটি অন্তত দেন”- বাগেরহাটে নিখোঁজ ভাইয়ের সন্ধানে সংবাদ সম্মেলনে বোন

অন্যদিনের মত সুন্দরবনে মাছ আহরণ শেষে গত ১০ এপ্রিল বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি বাজারে যায় মৎস্যজীবী মিরাজ শেখ। সেদিন সন্ধ্যা ৭ টায় হঠাৎ সাদা পোশাকে কয়েকজন এসে জয়মণি পল্টনে নিয়ে এলাকাবাসীর সামনে পেটাতে থাকে তারা । ভাই কে হারিয়ে এমন মর্মান্তিক ঘটনার বিবৃতি দিতে গিয়ে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ মিরাজের বোন বলেন, “আমার ভাই যদি বেঁচে থাকে -তাকে ফিরিয়ে দেন, আর যদি হত্যা করা হয়, তাহলে অন্তত লাশটি দেন। “ঘটনার বর্ণনা দিতে গিয়ে তার মা ও কান্নায় ভেঙে পড়েন । আজ ২৬ মে বেলা ১১ টা ৩০ মিনিটে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চোখের সামনে ঘটে যাওয়া সেদিনের বর্ণনা দেন তার মা ও বোন। তারা বলেন, এলাকাবাসীর সম্মুখে প্রকাশ্যে পেটাতে পেটাতে নিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরা। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, পল্টনে নেওয়ার ৩০-৪০ মিনিটের মধ্যে মোংলা থেকে কোস্ট গার্ডের স্পিড বোটে সাত থেকে আট জন ইউনিফর্ম পরিহিত সদস্য আসে। তারা পল্টনে উঠে মিরাজ শেখের সাথে ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে চলে যায়। ঘটনাটি উপস্থিত গ্রামবাসীসহ মিরাজের স্ত্রীর সামনেই ঘটে। মিরাজ শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি ওই মুহূর্তে পল্টন থেকে দুই জন কোস্ট গার্ড সদস্য স্থানীয় দোকানদার আল আমিনের জিম্মায় রেখে যায়, তবে চাবি মিরাজের কাছেই ছিল। প্রায় ৮-১০ দিন পর গভীর রাতে মিজান নামে একজন মাঝিসহ ২ জন কোস্ট গার্ড সদস্য পল্টন থেকে বের হয়ে এসে মোটরসাইকেলটি নিয়ে যায়।
লিখিত বক্তব্যে তারা আরো উল্লেখ করেন, এ ঘটনা নিয়ে সংশ্লিষ্ট থানায় গত ২৩ এপ্রিল জিডি করলেও, সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ১০, ১১ ও ১২ এপ্রিল পল্টনের (হাড়বাড়িয়া কোস্টগার্ড স্টেশন) কোস্ট গার্ডের একজন কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, মিরাজ তাদের হেফাজতে আছে। তবে ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, পরবর্তীতে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে সম্পূর্ণভাবে মিরাজের আটকের ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেন তারা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নিখোঁজ মিরাজ কে খুঁজে পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন মিরাজের মা। এ সময়ে মিরাজের স্ত্রী ও চার বছর বয়সী সন্তান উপস্থিত ছিলেন।
তবে মিরাজ শেখের আটকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হাসান। তিনি বলেন, কোস্টগার্ডের কাজে বাধা প্রদান করার জন্য মিরাজের পরিবার বিভিন্ন স্থানে গিয়ে ভিত্তিহীন কথা বলছে। মিরাজ শেখের নিখোঁজের বিষয়ে কোস্টগার্ডের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন:সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন