ময়মনসিংহে নিন্ম আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১২৫০টি পরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে আর্থিক সহযোগিতা বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার(২৬ মে) বিকালে ময়মনসিংহ নগরীর বাগানবাড়ীস্থ নিজ বাসভবনে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে সহযোগিতা পাওয়া পরিবারগুলোর মাঝে ঈদ আনন্দের সৃষ্টি হয়েছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বতর্মান সরকারের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নিন্ম আয়ের জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। এরই অংশ হিসাবে তাদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ মহৎ উদ্যোগ নিয়েছেন।
এ সময় বিএনপি নেতা রফিকুল আলম শামীম, তাতীদল নেতা জামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান প্রমূখ উপস্থিত ছিলেন।
দেখুনঃকয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ী নিহত, আহত ৩
পড়ুনঃইরানের খেলায় বেকায়দায় যুক্তরাষ্ট্র
ইমি/


