বিজ্ঞাপন

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ নগরীতে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাঁদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ছাঁদ থেকে তিন জন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুরের বাসিন্দা।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মুত ঘোষণা করে। শামীমকে হাসপাতালে ভর্তি করেন। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কিভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন