বিজ্ঞাপন

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধশতাধিক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধ শতাধিক স্থানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় আগাম ঈদের জামাত।
দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় অন্যতম প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকদের দাবি, জেলায় এবার প্রায় ৫০টির মতো স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন। মুসল্লি সুলতান আলী বলেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদের সালাত আদায় করতে পেরে তারা আনন্দিত।


দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে অনুষ্ঠিত হয় এসব জামাত। প্রতিটি জামাতে অংশ নেন প্রায় দুই শতাধিক মুসল্লি। সব মিলিয়ে জেলার প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দেখুন:ঘরে বসেই মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন সুমা!

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন