জামালপুরে বাস চাপায় পথচারী সোরহাব হোসেন মন্ডল নিহত হয়েছেন। সকাল ১১টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দের পাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোরহাব হোসেন মন্ডল বিনন্দের পাড়ার তায়েজ উদ্দিন মন্ডলের পুত্র।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস সোরহাব হোসেন (৫৫) নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক বাসটি পালিয়ে যায়। বিনন্দের পাড়ার মৃত শামস উদ্দিন ডাক্তারের জানাযা নামাজে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ছিলেন সোহরাব হোসেন।
জামালপুর- টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন : মির্জাপুরে কোরবানির জন্য কেনা ৮৭ হাজার টাকার গরু চুরি


