কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও বদলির আদেশ স্থগিতের টানাপোড়নের মাঝ পথে আটকে আছে ১২ শিক্ষকের কর্মজীবন। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে নতুন কর্মস্থলে পাঠদান ও দায়িত্ব পালন করলেও হঠাৎ স্থগিতাদেশের উড়োচিঠি নিয়ে চলছে প্রাথমিক শিক্ষা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত কর্মকতা ইউএন-১২ শিক্ষকদের টানাপোড়ন। সৃষ্টি হচ্ছে নিত্য নতুন প্রশাসনিক নানা জটিলতা। শিক্ষকদের আত্মসম্মান নিয়ে বিব্রতকর অবস্থায় অনেকটা অনিশ্চয়তার মাঝে দিন কাটছে শিক্ষকগণের।
জানা গেছে,এ বদলী ও বদলী পরবর্তী স্থাগিত আদেশের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে সতর্ক ও অসদাচরণ করার অভিযোগ উঠেছে সদস্য সচিব দায়িত্বে থাকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের বিরুদ্ধে।
অভিযোগ আছে, শিক্ষকদের অফিসে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ,শিক্ষকদের প্রতি বিরুপ আচরণ ইত্যাদি।স্বার্থের ব্যঘাত হওয়া কতিপয় লোকজনের প্ররোচনায় ১২ শিক্ষকদের বেকায়দায় ফেলানোর পায়তারা করছেন বলে জানান শিক্ষকরা।তবে শিক্ষকদের দাবি বিধি নিয়ম অনুযায়ী আবেদন করা হয়েছে,বদলীর শর্তাবলী মেনে যাচাই বাছাই প্রক্রিয়া শেষে বদলীর আদেশ অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদান করা হয়েছে।
অন্যদিকে মাঠ পর্যায়ে বদলী স্থগিতাদেশের সংজ্ঞার বিষয়ে জানতে চাইলে পরিদর্শকদের নানান পরামর্শ শিক্ষকদের মাঝে ছড়িয়েছে নানান বিভ্রান্তি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল পরিদর্শক জানান,বদলীর স্থাগিতাদেশ মানে পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়া না।তাই ওই ১২ শিক্ষক পরিদর্শকদের কথা মত আরোপিত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছে।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য আবেদন করেছিলেন ৪৩ জন শিক্ষক। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে। তবে বদলির আদেশ ২৯ সেপ্টেম্বর হলেও চিঠি পায় ৩০ সেপ্টেম্বর সন্ধার পরে।পরে দিন ১লা অক্টোবর শিক্ষকরা যোগদান পত্র দিয়ে স্ব স্ব কর্মস্থল যোগদান করেন। শিক্ষকদের রীতিমত হাজিরাসই, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ঠিকঠাক ভাবে চলেছিল। কিন্তু ১৩ দিন পর হঠাৎ নোটিশ ছাড়াই লোকমুখে বদলির আদেশ স্থগিত খবর চড়াও হলে তৈরি হয় নতুন প্রশ্ন। শুধু তাই নয় যোগদানের তারিখের দিনই উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থগিতাদেশ নোটিশ দেয়া হয়।যা ওদিনই প্রকাশ না করে ১৩ অক্টোবর প্রধান শিক্ষকদের হোয়াটস আপ গ্রূপে পোস্ট করা হয়। অথচ ১২ শিক্ষকদের কেউ জানে না। স্থাগিততাদেশের কোন কপিও পান না শিক্ষকরা। ফলে লোকমুখে শোনা বদলী স্থগিতাদেশ নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হয়। একদিকে স্থগিত বদলির আদেশ, অন্যদিকে নতুন কর্মস্থলে শিক্ষকদের অবস্থান—দুইয়ের মধ্যে তৈরি হয় নানান অনিশ্চয়তা।
শিক্ষকদের দাবি, স্থগিত আদেশ অফিস থেকে মৌখিকভাবে কেউ বলে নাই,কোন স্থগিতাদেশের লিখিত কপিও দেয়া হয় নাই। এমন গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ইউএনও নিজ কার্যালয়ে শিক্ষকদের ডেকে নেন।শিক্ষকদের আশা ছিল সুষ্ঠু সমাধানের পথ বের হবে। শিক্ষকদের পাশে থাকবেন।কিন্তু তিনি উল্টো উস্কানিমুলক কথাবার্তা,অসৌজন্যমুলক আচরণ করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে শিক্ষকদের অসম্মান করেন। অথচ বদলীর আদেশ কপি না পাওয়া ও মৌখিকভাবে উর্ধতন কর্তৃপক্ষের কোন আদেশ না দেয়ার বিষয়টি পরিস্কার করা হলেও উল্টা ১২ শিক্ষকদের মাঝে স্থাগিতাদেশের বিষয়টি জোর করে অবগত আছেন বলে দায় চাপিয়ে দিচ্ছেন তিনি। অদৃশ্য কারনে শিক্ষকদের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিয়ে সেটিকে বহাল রাখতে কারন দর্শানোর নোটিশ করার হুমকি দেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
এ বিষয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই নতুন কর্মস্থলে নিয়মানুযায়ী দায়িত্ব পালন করে আসছি। আমরা বদলি আদেশ স্থগিতের খবর কর্মস্থলে যোগদানের অনেক অনেক পর লোকমুখে জেনেছি।কোন হার্ড কপি আমরা হাতে পাই নাই। লোকমুখে শোনা প্রধান শিক্ষক গ্রূপে যখন স্থাগিত আদেশের কপি পাই। তখন দেখি ৩০ তারিখই ইস্যু করা।আর সেই চিঠি আমাদের নজরে আসে ১৩ তারিখ।আমাদের টিও এটিও কেউ বিষয়টি মৌখিকভাবে কিংবা লিখিত ভাবে জানায় নাই।জানি না কোন উদ্দেশ্য হাসিল করতে আমাদের ১২ শিক্ষককের বিরুদ্ধে এমন উদ্দেশ্যপ্রণোদিত আচরণ ও অনাধিকার চর্চা শুরু করছে জানি না। অথচ যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির মাধ্যমে আমরা বদলী প্রাপ্ত হই।শিক্ষা অফিস আমাদের যোগদান পত্র সাদরে গ্রহন করেন।সঙ্গত কারনে সেটিকে অস্বীকার করতেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক স্যার। আমরা চাই না কোন রাজনৈতিক গোষ্ঠি কিংবা কারো ব্যক্তি স্বার্থ হাছিল করতে আমাদের উপর অন্যায় করা হোক।
এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রতিবেদককে জানান,আমি একটি সঙ্গীতানুষ্ঠানে আছি। এ মহুর্তে কোন কিছু বলতে পারবো না। তবে বদলিকৃত ১২ শিক্ষকদের যোগদানপত্র গ্রহণ করি নাই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মৌখিকভাবে বদলির আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়েছিল।এছাড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২ শিক্ষককে মৌখিকভাবে অবগত করেছেন। স্থগিতাদেশ অবগত হওয়ার পরও কেন ওই ১২ শিক্ষক নিজ নিজ স্কুলে ফেরেননি, তা জানতে আমি তাদের অফিসে ডেকেছিলাম। শিক্ষকদের আগামী রবিবার কারন দর্শানোর নোটিশ পাবেন। একই সঙ্গে পূর্বের বদলির আদেশে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নতুন আদেশ জারির বিষয় নিয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো


