পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে মানিকগঞ্জের বিভিন্ন গরুর হাট। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বসা ঘিওর নদীর তীরে বসা ঘিওর গরুর,ছাগলের হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিগত দিনের তুলনায় ঈদের আগে শেষ দিনে হাটে গরুর আমদানি ও বেচাকেনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দূর-দূরান্ত থেকে ক্রেতারা পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন।
হাটে আসা বিক্রেতারা জানান, এ বছর সীমান্তবর্তী এলাকা থেকে গরু না আসায় দেশীয় গরুর চাহিদা বেড়েছে। ফলে তারা তুলনামূলক ভালো দাম চাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা অভিযোগ করেছেন, আগের বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি।
এদিকে ঘিওর পশুর হাটে প্রতি ১ লাখ টাকায় ১ হাজার টাকা হারে হাসিল নির্ধারণ করা হয়েছে। জেলায় এ বছর ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি গরুর হাট বসেছে এবং কুরবানী ঈদ উপলক্ষে প্রায় এক লাখ পশু প্রস্তুত রয়েছে। হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেনারি মেডিকেল টিমও কাজ করছে।
পড়ুন : যমুনা সেতু দিয়ে ৫৬ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৮২ লাখ টাকা


