বিজ্ঞাপন

ঈদগাহে নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় নিরাপত্তা প্রোটোকলের গণ্ডি পেরিয়ে তিনি মুসল্লিদের কাছে যান, হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর এ দৃশ্য দেখা যায়।

নামাজ শেষে ঈদগাহ প্রাঙ্গণ ছাড়ার আগে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা জানান। এসময় অনেককে তার সঙ্গে হাত মেলাতে ও কুশল বিনিময় করতে দেখা যায়। আকস্মিক এ মুহূর্তে ঈদগাহে থাকা মুসল্লিদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়।

কয়েক মিনিট ধরে তিনি উপস্থিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও।

প্রধান জামাতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

পড়ুন : পবিত্র ঈদুল আজহা আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন