বিজ্ঞাপন

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল তারা। কিন্তু সেই ফেরা আর হলো না। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চার বছরের দুই শিশুর। আহত হয়েছেন তাঁদের দুই মা।

বুধবার ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুলালী বেগম ও ফরিদা বেগম।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই দ্রুতগতিতে চলছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়ার পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে প্রধান জামাত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন