বিজ্ঞাপন

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায়      

বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টায় নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ্ ময়দানে। এসময় নরসিংদী-০১ এর সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-০৩ এর সংসদ সদস্য মঞ্জুর এলাহী ও বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ নামাজে অংশ নেয়।
ঈদ জামাতে ইমামতি করেন, গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য সচিব সৈয়দ ওসামা জাফরি।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
 
এদিকে জেলা কালেক্টরেট ঈদগাহ্ মাঠসহ জেলার বিভিন্ন উপজেলার ঈদগাহ্ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
 
নামাজ শেষে নরসিংদীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, এই সরকারই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করবে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। এই দেশে যত গুম-খুন হয়েছে তার নির্দেশেই হয়েছে। তাই আমি মনে করি দেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। তারা যে হুমকি দিচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে ঘুরে দাঁড়াবে, আমার মনে হয় না তাদেরকে দেশর জনগণ আর গ্রহণ করবে। তাদের এই হুমকি ধমকিতে জনগণ আর ভয় পায় না।

বিজ্ঞাপন

দেখুনঃচট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজে আগুন

পড়ুনঃমৌসুমী আমার ক্রাশ! নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন হাসান জাহাঙ্গীর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন