বিজ্ঞাপন

হাজার মুসল্লির সাথে ঈদের নামাজ আদায় করলেন এমপি চাঁদ

রাজশাহীর চারঘাট পৌরসভার মুক্তারপুর ঈদাগায় হাজার হাজার ধর্ম প্রান মুমল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন জেলা বিএনপি আহবায়ক ও চারঘাট-বাঘা এমপি আবু সাইদ চাঁদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ গ্রামের ঈদগাতে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি চারঘাট পৌরসভার মুক্তারপুর ঈদাগাতে নামাজ শেষে তিনি বিভিন্ন উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন।
ওই সময় তিনি বলেন, এই সরকারের উন্নয়নের হাতকে শক্তিশালি করতে হবে। দেশকে আরো অগ্রসর করতে হবে এবং উন্নত দেশের অবকাঠামতে বিনির্মাণ হবে এদেশ।

অন্যায়, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে, বিএনপি’র কোন নেতা-কর্মীর কারনে কেউ যেন কষ্ট না পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ এমপি বলেন, পশু কুরবানী শেষ হলেই বর্জ্য গুলো পরিস্কার করুন। নিজে পরিস্কার থাকুন এবং অন্যকে উৎসাহিত করুন। একইভাবে তিনি বাঘা উপজেলায় বিভিন্ন এলাকা পরিদর্শন এবং কুশল বিনিময় করেছেন।

দেখুনঃযমুনা সেতু দিয়ে ৪৫ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন