বিজ্ঞাপন

ঢাকায় কুরবানি দিতে গিয়ে আহত ৮০

রাজধানীতে ঈদুল আজহার দিনে কুরবানির পশু প্রস্তুত করতে গিয়ে অসাবধানতার শিকার হয়েছেন অনেকেই। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ধারালো অস্ত্রের আঘাতে জখম অন্তত ৮০ জন চিকিৎসা সেবা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ হাসপাতালে কেউ ভর্তি হননি। 

গরুর লাথি ও শিংয়ের গুঁতা খেয়ে এবং মাংস কোপাতে গিয়ে নিজের হাতে ধারালো অস্ত্রের আঘাত লাগাসহ নানাভাবে আহত হয়েছেন তারা। 

আহতরা পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশালসহ সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দেখুনঃবাংলাদেশ-ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে: মোদি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন