জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলেও মহিষটিকে একনজর দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে তুলনামূলক কম ভিড় থাকলেও ‘এল-০৭’ নম্বর খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাঁচার সামনে এই মহিষের একটি পরিচয়ও ঝুলিয়েছে। এতে লেখা হয়েছে, ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’। ইংরেজিতে ‘অ্যালবিনো বাফেলো’ লেখাও রয়েছে।
জানা গেছে, ঈদের দিন অনেকটাই ফাঁকা ছিল জাতীয় চিড়িয়াখানা। তবুও চিড়িয়াখানায় আগত দর্শনার্থীরা একবারের জন্য হলেও ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে ‘এল-০৭’ খাঁচার সামনে ভিড় জমান।
পরিবার নিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে এসেছেন ইয়াসমিন লিপি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গতকাল জানতে পেরেছেন যে, কোরবানির পরিবর্তে আপাতত চিড়িয়াখানায় রাখায় হয়েছে ভাইরাল মহিষটিকে। ঈদের দিনে ছুটির ফাঁকে পরিবার নিয়ে তাই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে এসেছেন।
পড়ুন: ইসরায়েলের ৪ সংস্থার ওপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের
আর/


