বিজ্ঞাপন

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে আটক এক ব্যক্তিকে কেন্দ্র করে উত্তেজনার জেরে গণপিটুনিতে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের খতিরহাট এলাকার সৈয়দ হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে চরতি ইউনিয়নের দূরদূরি বোর্ড অফিস সংলগ্ন একটি বাড়িতে সরোয়ার নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তেজিত জনতা সৈয়দ হোসেনের বাড়িতে গিয়ে কয়েকজনকে মারধর করে। এতে সেলিম (৪৫) গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সেলিম মারা যান।

নিহত সেলিম চরতি ইউনিয়নের খাটাখালি এলাকার বাসিন্দা। আহতরা হলেন মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন