ঈদের দিন দেশের আটটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সর্বোচ্চ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, দিনাজপুর ও পটুয়াখালীতে দুজন করে এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনাস্থল ঘুরে দেখা যায়, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ভাঙা কাচ এবং দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেলটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী ‘দোলা পরিবহনে’র একটি বাস গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুজন এবং মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, বাসের অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পড়ুন: ঈদুল আজহার দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
আর/


