বিজ্ঞাপন

ময়মনসিংহে বর্জ্য অপসারণ করে প্রশংসায় ভাসলেন মসিকের প্রশাসক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়ে মসিকের প্রশাসক রুকুনোজ্জামান সরকার ৮০০ পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে নিজের কথা না ভেবে নগরীর জনগণের কথা ভেবে মাঠে কাজ করে প্রশংসায় ভাসছেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, আমি আমার প্রিয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি দ্বিতীয়বারের মতো সিটি কর্পোরেশন পরিছন্নতা কর্মী প্রতি জনের জন্য ৫ হাজার টাকা ঈদ উপহার পাঠিয়েছেন । প্রতিজন ৫ হাজার টাকা করে ঈদ উপহার পেয়ে তাদের মাঝে কাজের ব্যাপক প্রেরণা জুগিয়েছে ।

মসিক প্রশাসক রুকুনোজ্জামান সন্ধ্যা ৬টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণের লক্ষ্যে দুপুর ১২টা থেকে প্রায় ৮০০ পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করে। ঈদের দিন নগরীর চরপাড়া মোড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।

এসময় কোরবানির বিভিন্ন স্পটে সিটি কর্পোরেশনের পানি ছিটিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। মসিক প্রশাসক বলেন, সাধারণত দুপুর ২টার পর থেকে কোরবানির বর্জ্য জমতে শুরু করে। তবে আগেভাগেই একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। আমিসহ প্রায় ৮০০ কর্মী মাঠে কাজ করছি। সন্ধ্যার আগেই নগরের কোথাও যেন কোনো বর্জ্য পড়ে না থাকে সেই চেষ্টা নিয়েই মাঠে কাজ করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ বোনাস দিয়েছেন। এতে কর্মীরা আরও দায়িত্বশীলভাবে কাজ করতে আগ্রহী হয়েছেন।

তিনি বলেন, আমি আপনাদের সেবক আমি আপনাদের সেবা দিয়ে সব সময় পাশে থাকতে চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামীর চলার পথ যেন সুন্দর সমৃদ্ধ হয় এ প্রত্যাশা করেন ।

বিজ্ঞাপন

পড়ুন : তাড়াশে গভীর রাতে বিদ্যালয়ের কাঁটাতারের বেড়া ভাঙল দুর্বৃত্তরা, তদন্তে পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন