গরুর চামড়ার দাম বললেও ছাগলের চামড়া ফেলে দিতে হচ্ছে। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এই বাজারে নিয়ে এসে মৌসুমি ব্যবসায়ীরা লোকসানে পড়েছেন। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ বিক্রেতারা। বাজারে আমদানী কম সংগৃীত চামড়া বেশী লাভের আশায় বাইরে যাচ্ছে বলে অভিযোগ চামড়া মালিক সমিতির কর্মকতার।
উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুর শহরের রামনগর চামড়া মার্কেট। এখানে দিনাজপুরসহ বিভিন্ন উপজেলা থেকে চামড়া বিক্রি করতে আসেন খুচরা ব্যবসায়ীরা। কোরবানির সময়ে প্রায় অর্ধলক্ষাধিক চামড়া আমদানি হলেও এবার চামড়ার আমদানী কম। আড়তদার ও ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকার ট্যানারি মালিকদের কাছ আগের বছরের পাওনা টাকা না পাওয়ায় এবার পুঁজি সংকটে পড়েছেন তারা। চামড়া শিল্পকে বাচাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।
বিক্রেতাদের অভিযোগ, যে গরুর চামড়া ৬০০ থেকে ৭০০ টাকায় কিনেছেন, সেই চামড়াই বিক্রি করতে হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। চামড়া কিনে বাজারে আড়তদারদের কাছে কাঙ্খিত দাম না পাওয়ায় লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা।
বাজারে চামড়া আমদানী কম হওয়ার অন্যতম কারন চামড়া ব্যবসায়ী মালিক সমিতি অভিযোগ করে বলেছেন বেশী দামের আশায় চামড়া বাইরে চলে যাচ্ছে।
পুজি সংকটে চামড়া ব্যবসা ছেড়ে অণ্য পেশায় চামড়া ব্যবসায়ীরা।দিনাজপুর চামড়া মালিক সমিতির শতাধিক চামড়া ব্যবসায়ীর মধ্যে এখন রয়েছেন ৪০ জন।
পড়ুন : পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে ২


