বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৭ জনের মৃত্যু

কালবৈশাখী ঝড় ও আকস্মিক দুর্যোগে তছনছ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকাল শুক্রবার (২৯ মে) কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখন পর্যন্ত মোট ৭ জনের মৃত্যুর খবর মিলেছে।

শুক্রবার বিকেলের সেই ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা, হাওড়া এবং বিধাননগর এলাকা। আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কলকাতার ওপর দিয়ে প্রায় ৮৮ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে গিয়েছে। ঝড়ের দাপটে প্রিন্সেপ ঘাটের কাছে গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে সাউথ সিটি মলের কাচের একাংশ ভেঙে পড়েও ছড়ায় আতঙ্ক।

বহু সড়কে উপড়ে পড়েছে শতাব্দীপ্রাচীন বড়-বড় গাছ। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গের ওপর এখনও ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। ফলে আজ শনিবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্তত ১০টি জেলায় তীব্র ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

এমন পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্নের কন্ট্রোল রুম। অবিন্যস্ত তার এবং বিপজ্জনক গাছগুলোর আশপাশ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের সুখবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন