বিজ্ঞাপন

চরফ্যাশনে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান

চরফ্যাশনে অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নজরুল নগর যুব সমাজ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সার্বিক সহযোগীতায় ও আয়োজনে প্রায় ১৫ টি পরিবারের সদস্যদের হাতে ৬টি ছাগল, টিন, নগদ অর্থ ও সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

নজরুল নগর যুব সমাজ পরিষদের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ার, ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মোহাম্মদ মহিববুল্লাহ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আহমাদুল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ মুন্সী, নজরুলনগর যুব সমাজ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসাইন, নজরুলনগর যুব সমাজ পরিষদের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং নজরুলনগর যুব সমাজ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম।

অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। নজরুলনগর যুব সমাজ পরিষদের উদ্যোগকে সাদুবাদ জানাই। সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থের মতো সহায়তা অসহায় ও দরিদ্র নারী পুরুষকে স্বাবলম্বী হতে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এ সময় তারা নজরুল নগর যুব সমাজ পরিষদকে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদ-পরবর্তী আনন্দে চিনিতুলায় বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন