বিজ্ঞাপন

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে ভারতে হ্লাইং

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ভারত সফরে গেছেন মিন অং হ্লাইং। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরটি শনিবার (৩০ মে) থেকে বুধবার (৩ জুন) পর্যন্ত চলবে।

মিয়ানমারের সাবেক এই সামরিক নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

গেল এপ্রিল মাসে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম আন্তর্জাতিক সফর। পশ্চিমা সরকার ও মানবাধিকার সংগঠনগুলো ওই নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছে।

২০২১ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে মিন অং হ্লাইং নির্বাচিত সরকারকে উৎখাত করেন। ওই সরকারের নেতৃত্বে ছিলেন অং সান সু চি। এর ফলে শুরু হয় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, যা পাঁচ বছর পরও শেষ হওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

সহিংসতা চলমান থাকা সত্ত্বেও সামরিক বাহিনী নির্বাচন আয়োজন করে। যুদ্ধের কারণে লাখো মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয় এবং অং সান সু চি’র দলকে নির্বাচনেও অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

হ্লাইংয়ের সফর শুরুর আগে নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, এই সফর ‘দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে বলে আশা করা হচ্ছে’।

বিজ্ঞাপন

পড়ুন : রোমানিয়ায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন