দিনাজপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাতবার্ষিকী। এসব আয়োজনের মধ্যে ছিল কুরআনখানী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচী ও এতিম ও নিম্নআয়ের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।
শনিবার (৩০ মে-২০২৬) সকাল ১১টায় দিনাজপুর পৌর বিএনপি ২নং ওয়ার্ডের উদ্যোগে চাউলিয়াপট্টি মোড়ে নিম্নআয়ের দুইজন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপি নেতা মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, দুই নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ বাদল দেওয়ান, সাধারণ সম্পাদক রবিউল আলম শামিমসহ বিএনপি ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর পৌরসভার ১২ ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়া জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠান ও নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শনিবার বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বই মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, নাজমা মসির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডর বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম, মোহাম্মদ আলীসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলা দলসহ ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ।
এদিকে ড্যাব দিনাজপুর জেলা শাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলার শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, হাম ও ডেঙ্গুর সচেতনামূলক লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল।
শনিবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে একটি নিম গাছের চারা রোপন করা হয়। এরপর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পথচারি, হাসপাতালে আগত রোগি ও তাদের স্বজনদের মাঝে হাম ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সব শেষে দিনাজপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
এসব কর্মসূচিতে ড্যাব দিনাজপুর জেলা শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ড্যাব নেতা ডা. শফিউল ইসলাম, ডা. সারওয়ার মোরশেদ আলম, ডা. মোঃ তারেক, অরবিন্দু শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ড্যাব নেতা ডা. গোলাম রাব্বানী, ডা. পারভেজ, ডা. ফয়সাল, ডা. নুর জামান, ডা. মানিকসহ জেলা ড্যাবের অন্যান্য নেতাকর্মি উপস্থিত ছিলেন।
অপরদিকে দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, কৃষকদলসহ বিএনপি অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও ইউনিয়ন পর্যায়ে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নিম্নআয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে জেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিকেল সাড়ে ৫ টায় এক নম্বর ওয়ার্ড বিএনপি উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানের ২০০ পরিবারের প্রতিজনকে তিন কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানের জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, বিএনপি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, ওয়ার্ড বিএনপির সভাপতি মােঃ আবেদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিনিয়র সহ-সভাপতি আজহারুল ইসলাম দুলুসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে এ দেশের মানচিত্র হতো না : এমপি দিপু ভূঁইয়া


