বিজ্ঞাপন

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর ডেমরায় বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে সাতটার দিকে বাঁশেরপুল বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তারা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তাদের তিন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের ৩৫, তোফাজ্জলের ২৩ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাংবাদিকদের ওপর হামলা: দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলো আদ্-দ্বীন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন