রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে রেলওয়ে বিভাগ জানিয়েছে।
বিস্তারিত আসছে…
বিজ্ঞাপন
পড়ুন : আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ


