বিজ্ঞাপন

শ্রীপুরে জমকালো আয়োজনে পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রথমবারের মত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১মে) দিনব্যাপী শ্রীপুরের নাকোল ঘাসিয়া গ্রামে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৯৮৮-২০২৬ সালের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেয়। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে দেশের মেয়েরা বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানে নারীদের প্রশংসনীয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা বলেন, আমরা নারী আমরাও পারি দেশের কাজে ভূমিকা রাখতে। নারীরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে।

আয়োজনটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এক আনন্দঘন মিলনমেলায় পরিনত হয়। র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুর রহমান খান। অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাইনী বিভাগ (অবঃ) মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক (অবঃ) ডাঃ তপন কুমার রায়, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান সহ আরও অনেকে। অনুষ্ঠানের আহবায়ক সহকারী শিক্ষিকা রহিমা ইয়াসমিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান সরকার।

পড়ুন- ইরানি জলসীমায় প্রবেশ করে অত্যাধুনিক ড্রোন হারালো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন