বিজ্ঞাপন

হাকিমপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল দশটায় পৌর শহরের মাঠপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন


উপজেলা জামায়াতের আমির দলীয় মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দলীয় মনোনীত হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইদুল ইসলাম সৈকত, সাবেক উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম,আব্দুল মান্নান, উপজেলা বায়তুল মাল সম্পাদক খায়রুল ইসলাম, কর্ম পরিষদের সদস্য ও পৌর মেয়র প্রার্থী মীর শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলিহাট ইউনিয়ন পরিষদের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সবিরুল ইসলাম, দলীয় মনোনীত পৌর কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ মাষ্টার, সাব্বির হোসেন, শাহিন, অন্যতম সদস্য মাহাবুব আলম সহ উপজেলা জামায়াতে ইসলামী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি সেটি পালন ও ঈদ উদযাপনের পরে দলীয় নেতা-কর্মীদের এক সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে উম্মুক্ত আলোচনা করতে পারতেছি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সেই আমাদের ভিতরের পশুত্বটাকে কোরবানি করতে পারছি কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে।


প্রধান অতিথি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, গত ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি কিন্তু ইন্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের হারানো হয়েছে। তার বড় উপদেষ্টারা নিজেই। তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করছি বাংলাদেশের জাতীয় সংসদে রেকর্ড পরিমাণ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নিয়ে প্রধান বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলীয় অভিভাবক ডাঃ শফিকুর রহমান। গত সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ভূমিকা কি ছিলো এবং আগামী স্থানীয় নির্বাচনে ইতিমধ্যে দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব বিষয়ে দলীয় নেতা-কর্মীদের করনীয় ও নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।


সেই সাথে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ায় তাদের এই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মী বৃন্দ। সবশেষে মিষ্টি বিতরণ করা হয়।

পড়ুন- অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না জঙ্গল সলিমপুরকে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন