জমি বিরোধীদের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-পুরুষ সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- রবিন(১৮), রানু বিবি(৫০), প্রতিবন্ধী আরিফ(২৫), লিটন(৫৯) ও লিটনের স্ত্রী। আহতদের মধ্যে গুরুতর আহত লিটন(৫৯) কে স্বজনরা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
২৯ মে শুক্রবার দুপুর দেড়টার দিকে পশ্চিম চর উমেদ ৮ নং ওয়ার্ডে খলিফা বাড়িতে এঘটনা ঘটে।
চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত লিটনের বোন রানু বিবি(৫০) জানায়, তাদের চাচা ও চাচাত ভাই আ: হকদের সাথে দীর্ঘদিন জমি জমা নিয়ে মামলা চলে আসছে। ঘটনার দিন বিরোধিয় জমির বাগানের নারিকেল পাড়তে যায় তার ভাতিজা রবিন(২৮)। নারিকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আ: হক সাহেব তার ছেলে সোহেল(৩৫), কবির(৪৫), সুজন(২৮), তুহিন(২৫), জীবন(২২), হক সাহেব(৭০), নাতি শুভ(২৯) সহ দলবদ্ধভাবে রবিনকে এলোপাথারি মারে।
তার ডাকচিৎকারে ফুুফি রানু বিবি(৫০) ও আরেক ভাতিজা প্রতিবন্ধি আরিফ(২৫),রবিনের মা ছুুটে এলে তাদেরকেও এলোপাথারি মেরে গুরুতর আহত করে।
তাতেও তারা ক্ষ্যান্ত হননি। তারা দ্বিতীয় দফায় সকলের যোগসাজসে দলবদ্ধভাবে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে গজারিয়া বাজারে যায়। রবিনের বাবা লিটন বাজারে প্রতিষ্ঠিত তেল ব্যাবসায়ী। লিটনের ব্যাবসা প্রতিষ্ঠান(তেলের দোকানে) গিয়ে লিটনকে মারধর করে মাথা ফাটিয়ে মালামাল গুড়িয়ে দেয়। লিটনের ডাকচিৎকারে স্থানিয়রা ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। যাওয়ার সময় লিটনকে প্রাননাশের হুমকি দিয়ে দোকানের ক্যাশে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহযোগীতায় লিটনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার সত্যতা জানতে প্রতিপক্ষের কাউকে খুজে না পেয়ে মোবাইল করলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।মামলার প্রস্তুতি চলছে।


