বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক–পুলিশ সংঘর্ষ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সাড়ে ৯টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরে যেতে নির্দেশ দেয়।

এরপর একপর্যায়ে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পুলিশের এই পদক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়। তাদের দাবি অনুযায়ী, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পড়ুন: শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন