বিজ্ঞাপন

নেত্রকোনায় জালের ভেতর ১০ ফুটের অজগর, বনে অবমুক্ত

মেঘালয়ের সীমান্ত ঘেঁষা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে সাপটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের আগাড়পাড়া গ্রামে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপটি ধরা পড়েছে। আজ (সোমবার) সকাল ৭টার দিকে ওই এলাকার ত্রিনালী বাজারের পাশে শামসুল নামের এক ব্যক্তির মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

সাপটি জালে আটকে পড়ার পর স্থানীয় বন্যপ্রাণী নিয়ে কাজ করা আমিন খানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাপটিকে আয়ত্তে নেন। এরপর তিনি বন বিভাগের রেঞ্জার ও অন্যান্য সদস্যদের বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জাধীন সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। বন বিভাগের কর্মীরা আমিন খান ও স্থানীয়দের সহায়তায় অজগরটিকে বস্তাবন্দী করে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে বন কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে সাপটিকে দুর্গাপুরে নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে স্থানীয়দের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা ও উদ্ধারকর্মী।

উদ্ধারকর্মী আমিন খান অনুরোধ জানিয়েছেন, কেউ যদি সাপ ধরেন, তবে তাকে যেন কোনোভাবেই মারা না হয়। সাপ ধরা পড়লে বন কর্মকর্তাদের খবর দিয়ে জঙ্গলে অবমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

দুর্গাপুর রেঞ্জের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন বলেন, কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে তাদের বস্তাবন্দী বা খাঁচায় আটকে রেখে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।

তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, বন্যপ্রাণী হত্যা করা দেশের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

পড়ুন- শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন