স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর উদ্যোগে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়।
এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। এর আগে সকালে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার। সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম এর সভাপতিত্বে ও সভাপতি ওলিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃতি সন্তান সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী, নন্দিত কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ এর সহসভাপতি তোফাজ্জল হোসেন সোহেল। অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার বক্তব্যে বলেন এই তরুণ ছেলেরা যেভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখলে শুধু চিকিৎসা সেবা নয় সব কাজেই অংশ নিতে পারবে।
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের আর্ত মানবতার সেবায় নিয়োজিত এবং এই বয়সে আজকের এই বিশাল মেডিকেল ক্যাম্প সত্যিই প্রশংসার দাবিদার।এরকম গ্রামীণ জনপথে এরকম মানবিক কার্যক্রমে আমার সবসময় সহযোগিতা থাকবে। পরে অধ্যাপক কামরুল হাসান তরফদার,ডা: জমির আলী,সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা: রিংকু, ডা: লুৎফর রহমান তহবিলদার রোগী দেখেন।অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহসভাপতি রেজওয়ান আহমেদ,সাংগঠনিক সম্পাদক শাওন খান,প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসান, সৈয়দ রফিকুল ইসলাম,সৈয়দ মফিজুল ইসলাম সৈয়দ মামুন, সৈয়দ শামীম, মজিবুর রহমান ঠাকুর, প্রমুখ।
পড়ুন- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ


