বিজ্ঞাপন

মিরসরাইয়ে পুলিশের অভিযানে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত বাবুল মোল্লা (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন


রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক বাবুল মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।


পুলিশ জানায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার দিকে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালায়।


তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় গাড়িতে থাকা বাবুল মোল্লাকে আটক করা হয়।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, উদ্ধার করা সাতটি প্যাকেটে মোট ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং অতিরিক্ত ৬২০ পিস ভাঙা ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।


তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্রের সদস্য। তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই চালানের গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে কোনো মামলা বা মাদক সংশ্লিষ্ট তথ্য রয়েছে কিনা তাও যাচাই করা হচ্ছে।
পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন- ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক–পুলিশ সংঘর্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন