বিজ্ঞাপন

তীব্র গরমে জামালপুরের দেওয়ানগঞ্জে হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে মাঠে ধান কাটার সময় অসুস্থ হয়ে আসাদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, হিট স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম ওই গ্রামের মো. মহল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে ধান কাটার কাজে অংশ নেন আসাদুল ইসলাম। সকালে নিজ গ্রামের কয়েকজনের সঙ্গে মাঠে ধান কাটতে যান তিনি। একপর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে কাজ করার সময় হঠাৎ বুকের তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে শরীরে পানি ঢেলে প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। তবে পথিমধ্যে সারমারা বাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করতেন। তিনি নিয়মিত কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন না। ঈদের ছুটিতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ধান কাটতে মাঠে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরম বিরাজ করছে। দিনের বেলায় খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এ অবস্থায় প্রয়োজন ছাড়া প্রখর রোদে দীর্ঘ সময় কাজ না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসচেতন মহল।

পড়ুন- মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ৫৫, আহত বহু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন