চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি, দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (০১ জুন) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনীর উত্তর পাশে শশী কমিউনিটি সেন্টারে মিছিলটি অনুষ্ঠিত হতে দেখা যায়।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ভিডিওটি আজকের না, আগের ভিডিও হয়তো আজ সামনে এসেছে।” সব ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় আনোয়ারা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।


