বিজ্ঞাপন

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় ৩ জনের অর্থদণ্ড

জয়পুরহাটের কালাইয়ে আঞ্চলিক সড়কে ধান মাড়াই এবং খড় শুকানোর অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই পৌরসভার শিমলতলী গ্রামের মৃত হারেজের ছেলে সাইদুর রহমান, একই এলাকার সরাইল গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে আনিসুর রহমান ও উপজেলার পুনট গ্রামের আক্কাছ আলীর ছেলে আবু বক্কর। এর মধ্যে সাইদুর রহমানকে ১ হাজার এবং বাকি দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (ট) অনুযায়ী ৩ ব্যক্তিকে সর্বমোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন