বিজ্ঞাপন

কুলাউড়ার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে কুলাউড়াসহ পুরো মৌলভীবাজার জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জানা যায়, মো. আব্দুল মতিন ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মরহুমের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আব্দুল মতিন। সোমবার দুপুরে ঢাকার বাসভবনে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ কুলাউড়ায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় ৩ জনের অর্থদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন