মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। এদিন মামলার বাদীসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
গতকাল সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করে।
আদালত সূত্র জানায়, গত ২৪ মে পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল। শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয় এবং উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক পরবর্তী ধাপে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
পড়ুন: অবশেষে অনলাইনে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত


