রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসামি হেফাজতে থাকা অবস্থায় বিচারকের সামনে বা তার অনুমতি ছাড়া কথা বলার এখতিয়ার নেই। অথচ প্রধান আসামি সোহেল রানা আদালতে আনা-নেওয়ার সময় বিভিন্ন মন্তব্য করছেন, যা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এতে মামলার বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং মামলাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হতে পারে।
এ অবস্থায় আসামিদের আদালতে তোলা ও নামানোর সময় তারা যেন কথা বলতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের প্রতি আবেদন জানান তিনি।
পড়ুন: শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: আদালতে সাক্ষ্য দিচ্ছেন বাবা


