বিজ্ঞাপন

দক্ষতা ও নেটওয়ার্কিংয়ে আসছে টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬

টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬” আয়োজন করতে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, টেক্সটাইল খাতের শিক্ষার্থী ও উদীয়মান পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা শিল্পখাতের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতা মূল্যায়ন এবং উন্নয়নের সুযোগ পাবেন।

মাত্র ৮০০ টাকা রেজিস্ট্রেশন ফি-এর মাধ্যমে অংশগ্রহণকারীরা পেশাগত নেটওয়ার্কিং, শিল্প বিশেষজ্ঞদের দিকনির্দেশনামূলক সেশন, সিভি বুথ, মক ইন্টারভিউ, ক্রিয়েটিভ এক্সিবিশন, ফ্যাশন শো ও অংশগ্রহণ সনদপত্রসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, উপহার সামগ্রী ও লটারি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সকালের নাশতা, দুপুরের খাবার এবং স্ন্যাকসের ব্যবস্থাও থাকবে। আয়োজকরা আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

পড়ুন:যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের ৬ জনকে হত্যার পর আত্মহত্যা

দেখুন:ফের বাড়লো জ্বালানি তেলের দাম, প্রতিবাদে এনসিপির মানববন্ধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন