বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের ৬ জনকে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করার পর ‘আত্মহত্যা’ করেছেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি নম্বরে ফোন আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন। তবে এর আগেই সন্দেহভাজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তী তদন্তে শহরের আরও দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে একটি বাসা থেকে এবং অন্যজনকে কাছাকাছি একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পাওয়া যায়। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

পড়ুন: শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন