মালয়েশিয়ায় ১২ দলীয় বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান। সোমবার (১ জুন) সকালে সেমিফাইনাল শেষে ফাইলালে যান কুমিল্লা ভিক্টোরিয়ান ও নরসিংদী লায়ন্স, শুরুতে ২০২৫ সালে চ্যাম্পিয়ন দল কুমিল্লাকে দারুন বোলিং ও ফিল্ডিং করে সবাইকে সাজঘরে পাঠান নরসিংদী লায়ন্স। শুরুটা ভালো করেও ব্যাটিংয়ে নেমে বিপর্যয় পড়েন তাঁরা। দুর্দান্ত খেলার পরেও দ্বিতীয় রানার্সআপ হয়েছে নরসিংদী লায়ন্স জেলা প্রবাসী ক্রিকেট টিম।
দুই দিনের এই বিভাগীয় ম্যাচে ফাইনালে এসে কুমিল্লা ভিক্টোরিয়ান সবকয়টি উইকেট হারিয়ে ১১২রান সংগ্রহ করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে নরসিংদী লায়স ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। এ সময় টুর্নামেন্ট সেরা ও সেরা বোলার হন নরসিংদীর জুনায়েদ তামিম, ম্যান অফ দ্যা ফাইনাল রাহায়ান, সেরা ব্যাটসম্যান হন খুলনার বেলাল হোসেন, সেরা উইকেটকিপার কুমিল্লার জাহিদ হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরে পক্ষ থেকে উপস্থিত ছিলেন,মিনিস্টার (শ্রম),মো: সিদ্দিকুর রহমান, কাউন্সিলর (কনস্যুলার) মো: ফিরোজ রাব্বানী, বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচার একাডেমীর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মোঃ সাইফুদ্দিন, বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি হাজি মুবিন ভূইয়া, মালয়েশিয়া জাসস এর আহবায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচার একাডেমির নেতৃবৃন্দ ও শত শত প্রবাসীরা।
বিশেষ অতিথিদের বক্তব্য মোঃ সিদ্দিকুর রহমান মিনিস্টার (শ্রম) বলেন, খেলা এতটা প্রতিদ্বন্দ্বীতা হয়েছে তিনি বুঝতে পারেনি, এটা শুধু মাত্র বিদেশে এসে অক্লান্ত পরিশ্রম করা রেমিট্যান্স যোদ্ধারা খেলছেন, প্রবাসীদের খেলা দেখে তিনি মুগ্ধ হন, তিনি আরো জানান বাংলাদেশ হাইকমিশন সব সময় প্রবাসীদের সেবায় নিয়োজিত, যে কোন সেবার জন্য সরাসরি হাইকমিশনে যোগাযোগ করার জন্য। প্রবাসীদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য হাইকমিশন বরাবরের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
কাউন্সিলর ( কনস্যুলার) মোঃ ফিরোজ রাব্বানী বলেন বিদেশের মাটিতে এত রোদের মধ্যে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা এত ভালো খেলা করতে পারে দেখে তিন মুগ্ধ হন, এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।


