২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর কিছু বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে তা পর্যালোচনা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগে পরিবর্তন আনা হয়েছে।
গত ২৯ জানুয়ারি ঘোষণা করা হয় ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতে আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক-পরিচালক আবদুল লতিফ বাচ্চু এবং সেরা চিত্রনাট্যকার হিসেবে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার ঘোষণার পর আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্য বিভাগ নিয়ে বিতর্ক ওঠে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার কথা উল্লেখ থাকার পরও প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের নামের দুজনেই প্রয়াত হওয়ায় বিতর্ক তৈরি হয়। এছাড়া সেরা চিত্রনাট্যকার হিসেবে নিয়ামুল মুক্তার নামে অভিযোগ ওঠে তিনি ‘রক্তজবা’ সিনেমার চিত্রনাট্য রচনা করেননি।
এসব বিতর্ক আমলে নিয়ে পর্যালোচনা শেষে সংশোধিত প্রজ্ঞাপনে দুই বিভাগে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা সংশোধনে এবার আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন অভিনয়শিল্পী শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। অন্যদিকে সেরা চিত্রনাট্যকার বিভাগে তাসনীমুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।
পড়ুন:সন্ধ্যায় শপিং মল বন্ধ হলেও খোলা থাকবে সিনেমা হল
দেখুন:প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাইলেন মুন্সীগঞ্জের সেই নারী |
ইমি/


