বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে ছাড়ার ২২ বছর পর সেই কুমিরটিকে সুন্দরবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
দুটি প্রাণঘাতী ঘটনার পর মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২ জুন মঙ্গলবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির কুমির ধরেছে বন বিভাগ, আপাতত নেওয়া হচ্ছে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে।
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি জননিরাপত্তার স্বার্থে আটক করেছে বন বিভাগ। বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের বিশেষজ্ঞ দল অভিযান চালিয়ে কুমিরটিকে ধরে ফেলে। পরে কুমিরটিকে আপাতত খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের সহায়তায় মাজার দিঘির কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে কুমিরটিকে খুলনার বয়রা রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরিচর্যার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৮) নামে এক শিশু কুমিরের হামলার শিকার হয়ে নিহত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমিরটিকে আটক করে নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।


