বিজ্ঞাপন

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে: ট্রাম্প

তেহরানের সঙ্গে চলমান চুক্তি-সংক্রান্ত আলোচনার মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে দিয়েছে। নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’-এ দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। তারা ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র না তৈরি করার ব্যাপারে সম্মত হয়েছে। তারা এতে সম্মতি দিয়েছে। তারা (ভবিষ্যতে) মত পরিবর্তন করতে পারে। কিন্তু এ বিষয়ে তাদের একমত হতেই হতো এবং তারা তাতে সম্মত হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়।’

তবে ইরান ঠিক কোন প্রক্রিয়া বা কোন ধরনের অঙ্গীকারের মাধ্যমে পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের ভাষ্য, উভয় পক্ষের মধ্যে আলোচনাধীন সমঝোতা স্মারকের আওতায় ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতি দেবে।

ইরান অবশ্য বরাবরই বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলো কোনও প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনেছে।

নিউইয়র্ক পোস্টের পডকাস্টে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে নমনীয় সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ বন্ধের আলোচনায় ‘নিশ্চিতভাবেই জড়িত’ এবং (ইরানিরা) তার প্রতি অনেক শ্রদ্ধাশীল।’

তবে যুদ্ধের শুরুতে ইসরায়েলের হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন—এমন গুঞ্জনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। ওই হামলায় মোজতবার পিতা প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন