বিজ্ঞাপন

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় দলিল লেখকের মৃত্যু

জয়পুরহাট শহরের এসপির মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে কমল দাস (৫০) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কমল দাস সদর উপজেলার কোমরগ্রাম দিঘিপাড়া এলাকার মৃত নামনগিনা দাসের ছেলে। তিনি জয়পুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনেরমত অটোরিকশাযোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন কমল দাস। পথিমধ্যে এসপির মোড় এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কের পাশের ড্রেনে পড়ে যান তিনি। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা থানায় এসেছেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে ৩দিন অতিবাহিত হলেও সরকারি পানির ট্যাংক উদ্ধার করতে পারেনি পুলিশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন