বিজ্ঞাপন

যমুনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তামিম হোসেন (১৪) নামের ৭ম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের এই ঘটনা ঘটেছে। নিখোঁজ তামিম ওই গ্রামের লস্কোর আলী মোল্লার ছেলে।

গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিক বাবার সাথে থাকে। সেখানে সে ৭ম শ্রেণিতে পড়ালেখা করে। স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে শত শত নারী, পুরুষ ও শিশু নদীপাড়ে এসে ভীড় জমিয়েছে।

নিখোঁজ তামিমের বড় বোন স্বপ্না খাতুন জানান, ঈদুল আযাহায় বাড়িতে এসেছে তামিম। এদিন দুপুরে পরিবারের অন্য ছেলেদের সাথে যমুনা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে কোমর পানিতে নেমে গোসলের সময় বাড়ির পাশের ৭ বছরের এক শিশু গভীর পানিতে ডুবে যায়। তামিম তাকে উদ্ধারের চেষ্টার সময় নিজেও গভীর পানিতে পড়ে চিৎকার শুরু করে। এ সময় অন্যরা শিশুটিকে উদ্ধার করতে পারলেও তামিম গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. শাহজাহান আলী মোল্লা জানান, স্থানীয় লোকজন জেলেদের নৌকা ও জাল দিয়ে চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। পাশাপাশি রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। বিকেল ৩টার দিকে তারাও এসে আমাদের সাথে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও সফল হতে পারিনি। তিনি বলেন, আমরা বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করবো।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। এ ছাড়া পুলিশের একটি টিম উদ্ধার অভিযান চলা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তিনি বলেন, আগামীকালও উদ্ধার অভিযান চলবে। সেখানে আমাদের পুলিশের টিমও থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দামুড়হুদায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন