বিজ্ঞাপন

রাজবাড়ীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পশ্চিম ভবদিয়ায় সাপের কামড়ে আদিবা ৪ বছর নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদিবা ওই এলাকার প্রবাসী আমির হোসেন মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়-আদিবা বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় হঠাৎ করে একটি সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা  শিশুটিকে  উদ্ধার করে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। তখন রাজবাড়ী সদর হাসপাতাল হাসপাতাল থেকে ফরিদপুর  নেয়া হলে পতিমধ্যে শিশুটি মারা যান।

আদিবার দাদা  আবুল সরদার বলেন,  পশ্চিম ভবদিয়া এলাকার জুট মিলস সংলগ্ন এলাকার শিশু আদিবাকে সাপে কামড় দিলে পরিবারের লোকজন তৎক্ষনাৎ তাকে প্রথমে পাশের স্থানীয় একটি কবিরাজের কাছে নিয়ে যান।তার অবস্থা খারাপ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানকার হাসপাতালের চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।শিশুটিকে ফরিদপুরে নেয়ার পথে রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ মোড় এলাকায় পৌঁছানো মাত্র আদিবার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দোহার-নবাবগঞ্জে রাতভর অভিযান, আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন