জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফেরেন।
এর আগে, গত ২ জুন বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম অধিবেশনের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থীর কাছে পরাজিত হন সাইপ্রাসের এই প্রার্থী।
বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও এ পদে নির্বাচিত হলো।
২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। খলিলুর রহমান আগামী এক বছর, অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
আর/


