বিজ্ঞাপন

সিংগাইরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার কালাচাঁন মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি মোবাইল রিচার্জের দোকান, একটি মুদি দোকান এবং একটি কনফেকশনারি দোকানে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও বিভিন্ন পণ্যসামগ্রী পুড়ে যায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দা মোঃ সাদেক বলেন, “গভীর রাতে দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে অনেক মূল্যবান মালামাল পুড়ে গেছে, ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মহিবুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে চারটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পড়ুন:তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন