বিজ্ঞাপন

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, প্রাথমিক পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যান

ঐতিহ্যবাহী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর আগ্রহের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বন্ধ হয়ে থাকা এই স্থলবন্দরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মানজারুল মান্নান।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন ঐতিহ্যবাহী এই পুরাতন মোগলহাট স্থলবন্দরটিকে পুনরায় চালু করার। তাঁর এই আগ্রহকে সরকারও গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। মূলত সে কারণেই বন্দরটির ভবিষ্যৎ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে আজ আমি এই পরিদর্শনে এসেছি।

বর্তমান সফরটিকে ‘একেবারেই প্রাথমিক পরিদর্শন (প্রাইমারি ভিজিট)’ উল্লেখ করে তিনি আরও বলেন, এখানকার সার্বিক পরিস্থিতি দেখে আমি মন্ত্রণালয়ে একটি রিপোর্ট জমা দেব। দেখা যাক সরকার এটিকে কীভাবে নেয়। সরকারের ইতিবাচক সাড়া পেলে আপনাদের সঙ্গে আরও অনেকবার দেখা ও কথা হবে। এ বিষয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গেও একটু আগে আমার কথা হয়েছে।

এই পরিদর্শনের সময় চেয়ারম্যানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

পড়ুন:তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর

দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন