মেহেরপুরের গাংনী উপজেলায় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ইনসাফ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে বেকারির উৎপাদন ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করে দেখা যায়, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওমর ফারুককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ
দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া
ইমি/


