ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশিকালে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ সহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর রোডে এই ঘটনা ঘটে। আটক সিদ্দিকুর রহমান জেলার নবীনগর উপজেলার বরাইলের আতিকুর রহমানের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, ইটাখোলা-আকানগর রোডে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এসময় একটি মোটরসাইকেলে তিনজন তরুণ আসছিল, মোটরসাইকেলটি চেকপোস্ট দেখে ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করা হয়। বাকী দুই তরুণ পালিয়ে যায়। আটক তরুণের কোমড় তল্লাশি করে একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া দুই তরুণের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন:ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭টি চরম ঝুঁকিপূর্ণ
দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া
ইমি/


